Friday, March 5, 2021

What is Noun || Noun কাকে বলে?


Lesson – 10

THE NOUN

Noun কাকে বলে ?

যে Word দ্বারা কোনো কিদ্বারা কোনো কিছুর নাম বোঝায়, তাকে Noun বা বিশেষ্য বলে। (A Noun is the name of anything.) যেমন -Mahin, Book, Dhaka, Cat

 

নিচের Noun- গুলো দেখ ও শেখ :

ব্যক্তির নাম

-

Kamal, Jamal, Rahi, Poet, Nurse

বস্তুর নাম

-

Book, Chair, Table, Gold, Sugar, Milk

স্থানের নাম

-

Dhaka, Bangladesh, Nepal, Japan

প্রাণির নাম

-

Cow, Cat, Deer, Dog, Tiger

গুনের নাম

-

Honesty, Kindness, Strength, Courage

 

Noun কয় প্রকার?

Noun মোট পাঁচ প্রকার। যথা-

1.      Proper Noun (নামবাচক বিশেষ্য)

2.      Common Noun (জাতিবাচক বিশেষ্য)।

3.      Collective Noun(সমষ্টিবাচক বিশেষ্য)

4.      Material Noun(বস্তুবাচক বিশেষ্য)

5.      Abstract Noun(গুনবাচক বিশেষ্য)

 

1.      Proper Noun :  যে Noun দ্বারা কোনো নিদিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণি বা স্থানের নাম বোঝায়, তাকে Proper Noun বলে। যেমন-

Mina reads in class four.- মিনা চতুর্থ শ্রেণিতে পড়ে।

Dhaka is a big city.- ঢাকা ত্রকটি বড় শহর।

The Padma is a big river.-  পদ্মা ত্রকটি বড় নদী।

উপরের Sentence –গুলোতে Mina ত্রকটি নিদিষ্ট বালিকার নাম, Dhaka ত্রকটি নিদিষ্ট নগরের নাম, Padma ত্রকটি নিদিষ্ট নদীর নাম বোঝায়।

2.      Common Noun :  যে Noun দ্বারা কোনো নিদিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণিকে না বুঝিয়ে বরং ঐ জাতিয় ‍সকলকে ত্রক সঙ্গে বুঝায়, তাকে Common Noun বলে। যেমন-

Man is mortal.-মানুষ মরণশীল।

Salma is a girl.- সালমা ত্রকজন বালিকা।

This is my book.- ত্রটি আমার বই।

উপরের Sentence  –গুলোতে Man, girl, book কোনো নিদিষ্ট ব্যক্তি, বালিকা ও বই না বুঝিয়ে যে কোনো Man, girl, book- কে বোঝায়।                               

Collective Noun : যে Noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে পৃথক পৃথক ভাবে না বুঝিয়ে ত্র জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বুঝায়, তাকে Collective Noun বলে। যেমন-

The team is strong.- দলটি শক্তিশালী।

Salma reads in class 5.- সালমা ৫ম শ্রেণিতে পড়ে।

Our furniture is new.- আমাদের আসবারপত্র নতুন।

উপরের Sentence –গুলোতে team, class, furniture -গুলো যথাক্রমে খেলোয়াড়ের দল, খেলোয়ার, ছাত্র-ছাত্রী সমষ্টিগত নাম, আসবারপত্রের সমষ্টিকে বুঝায় ত্রগুলো পৃথক কোনো খেলোয়ার, ছাত্র-ছাত্রী আসবারপত্রকে বুঝায় না।

3.      Material Noun : যে Noun দ্বারা কোনো পদার্থকে সামগ্রিকভাবে বুঝায় অর্থাৎ যে Noun–কে ‍সংখ্যা দ্বারা বুঝায় না, শুধু পরিমাণ দ্বারা বুঝানো যায়, তাকে Material Noun বলে। যেমন-

We drink Milk.- আমরা দুধ পান করি।

Water has no color.- পানির রং নেই।

Sugar is sweet.-  চিনি মিষ্টি।

উপরের Sentence –গুলোতে Milk, Water, Sugar Noun-গুলোতে নিদিষ্ট পর্দাথের নাম সামগ্রিকভাবে বুঝায় ত্রবং ত্রগুলো গণনা করা যায় না কিন্তু পরিমাণ করা যায়।

মনে রেখ : যে বস্তু দিয়ে কোনো কিছু তৈরি করা হয় সেটি Material Noun ত্রবং তৈরি করা জিনিসটা হয় Common Noun. যেমন-‘Gold’ Material Noun ত্রবং’Ring’ –ত্রর তৈরি হচ্ছে Common Noun.

4.      Abstract Noun :   যে Noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বা কার্যের নাম বুঝায়, তাকে Abstract Noun বলে। যেমন-

He has no courage.- তার সাহস নেই।

Health is better than wealth.- স্বাস্থ্য সম্পদ অপেক্ষ ভালো।

Honesty is the best policy.- ‍সততা সর্বোৎকৃষ্ট পণ্থা।

উপরের Sentence –গুলোতে courage, Health, wealth, Honesty Noun-গুলো কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বা কার্যের নাম বুঝায় ত্রবং ত্রসব নামের কিছুকে ‍দরা ছোঁয়া যায় না।

                                                                 

Countable Noun and Uncountable Noun

আধুনিক English Grammar-ত্র Noun-কে আবার দু’ভাগে ভাগ করা যায়। যেমন-

1.      Countable Noun

2.      Uncountable Noun

1.      Countable Noun : যেসব Noun-কে গণনা করা যায়, তাকে Countable Noun বলে। যেমন-Mahin, Cow, Cat, Mina, Class ইত্যাদি।সাধারণত  Proper, Common Collective Noun-গুলো  Countable Noun-ত্রর অন্তর্গত।

2.      Uncountable Noun : যেসব Noun-কে গণনা করা যায় না, তাকে Uncountable Noun বলে। যেমন- Water, Milk, Rice, Sugar, Kindness ইত্যাদি।সাধারণত  Material Abstract Noun- গুলো Uncountable Noun-ত্রর অন্তর্গত।

 

Rounded Rectangle: hExercise  

 


1.      Noun কাকে বলে? ৫টি উদাহরণ দাও।

2.      Noun কয় প্রকার ও কী কী ?

3.       নিচের প্রত্যেক Noun-ত্রর ৫টি করে উদাহরণ দাও  :

(a)    Proper Noun

 

(b)   Common Noun

 

(c)    Collective Noun

 

(d)   Material Noun

 

(e)    Abstract Noun

 

 

4.      নিচের Noun-গুলোকে শ্রেণিবিভাগ অনুযায়ি ভাগ করে দেখাও :

Mina, Water, Army, Table, Salam, Honesty, Van, Boy, Meghna, Gold, Class, Student, Tiger, Teacher, Silver, Jute, Boat, Dhaka, Quran, Pen 

 

(f)    Proper Noun

 

(g)   Common Noun

 

(h)   Collective Noun

 

(i)     Material Noun

 

(j)     Abstract Noun

 

 

5.      উপযোক্ত Noun দ্বারা শূন্যস্থান পূরণ কর :

(a)    We eat ------.

(b)   I live in------.

(c)    Kazi Nazrul Islam is a ------.

(d)   He joined the ------.

(e)    The gives us ------.

(f)    This is a big ------.

(g)   I drink ------.

(h)   I have a ------.

(i)     ------ is a good student.

(j)     Dhaka is the ------.