Friday, March 5, 2021

KINDS OF SENTENCE


Lesson – 7

KINDS OF SENTENCE

Sentence কাকে  বলে ?

অর্থভেদে Sentence পাচঁ প্রকার। যথা-

1.      Assertive Sentence-বিবৃতিমূলক বাক্য।

2.      Interrogative Sentenc-প্রশ্নবোধক বাক্য।

3.      Imperative Sentence-অনুজ্ঞাসূচক বাক্য।

4.      Optative Sentence-ইচ্ছা বা পার্থনাসূচক বাক্য।

5.      Exclamatory Sentence-আবেগসূচক বাক্য।

 

Assertive Sentence কাকে বলে ?

Assertive Sentence: যে Sentence কোনো বিবৃতি প্রদান করে, তাকে Sentence Assertive বা বিবৃতিমূলক বাক্য বলে।(The Sentence which simply asserts something is called Assertive Sentence.) যেমন-

          I go to school- আমি বিদ্যালয়ে যাই।                                                     

          He reads a book-সে ত্রকটি বই পড়ে।

          I do not eat rice- আমি ভাত খাই।

Assertive Sentence আবার দুই প্রকার। যথা-

(a)    Affirmative Sentence-হ্যাঁ-বোধক।

(b)   Negative Sentence - ‍না-বোধক।

 Affirmative Sentence কাকে বলে ?

Affirmative Sentence: যে Sentence দ্বারা কোনো হ্যাঁ-বোধক উক্তি করা হয়, তাকে Affirmative Sentence বলে। (The sentence in which something is affirmed is called  an Affirmative Sentence.) যেমন-

I go to school- আমি স্কুলে যাই।

He has a pen- তার ত্রকটি কলম আছে।

I read in class four- আমি চতুর্থ শ্রেণিতে পড়ি।

Negative Sentence : যে Sentence দ্বারা কোনো না-বোধক উক্তি করা হয়, তাকে Negative Sentence বলে।(The Sentence in which something is denied is called a Negative Sentence.) যেমন-

I do not go to school-আমি বিদ্যালয়ে যাই না।

He has no pen-তার কলম নেই।

Interrogative Sentence কাকে বলে ?

Interrogative Sentence : যে Sentence দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয়, তাকে Interrogative Sentence বলে। (The Sentence in which a question is asked about a person or a thing is called an Interrogative Sentence.) যেমন-

Who are you?-তুমি কে?

What is your name?-তোমার নাম কি?

How old are you?-তোমার বয়স কত?

Are you a student?-তুমি কি ত্রকজন ছাত্র?

What is your father?-তোমার বাবা কি করেন?

Imperative Sentence কাকে বলে?

Imperative Sentence : যে Sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, ইত্যাদি বুঝায়, তাকে  Imperative Sentence বলে। (The Sentence which expresses commend, advice, request etc. is called an Imperative Sentence.) যেমন-

Open your book- দরজাটি খোল। -আদেশ

Be attentive- মনোযোগী হও। -উপদেশ

Please help me- দয়া করে আমাকে সাহায্য করুন। -অনুরোধ

Do not tell a lie- মিথ্যা কথা বলো না। -নিষেধ

Note : ইংরেজি ও বাংলা উভয় ক্ষেত্রেই  Imperative Sentence-ত্র Subject উহ্য থাকে।

Optative Sentence কাকে বলে ?

Optative Sentence : :  যে Sentence দ্বারা প্রার্থনা, মনের ইচ্ছা বা শুভ-অশুভ কামনা করা বুঝায়, তাকে Optative Sentence বলে। (The Sentence which expresses prayer or wish is called an Optative Sentence.) যেমন-

May Allah bless you- আল্লাহ তোমার মঙ্গল করুক।

May you live long- তুমি দীর্ঘজীবী হও।

May you be happy- তুমি সুখী হও।

May you prosper in life- তুমি জীবনে উন্নতি কর।

May Bangladesh prosper day by day- বাংলাদেশ দিন দিন উন্নতি করুক।

Exclamatory Sentence কাকে বলে?

Exclamatory Sentence:  যে Sentence দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ পায়, তাকে Exclamatory Sentence বলে। (The Sentence which expresses some sudden feeling of mind is called an Exclamatory Sentence.) যেমন-

Alas! I am undone- হায়!আমার ‍সর্বনাশ হয়েছে।

Hurrah! We have won the game- সাবাস! আমরা খেলায় জিতেছি।

What a nice man he is!- কী ভালো লোক তিনি!

How intelligent the girl is!- কেমন বুদ্ধিমতী বালিকা!

 

Rounded Rectangle: Exercise
 

 

 


1.      Sentence কাকে বলে ?

2.      Assertive Sentence কাকে বলে ? দুটি উদাহরণ দাও।

3.      Interrogative Sentence কাকে বলে ? দুটি উদাহরণ দাও।

4.      Imperative Sentence কাকে বলে ? দুটি উদাহরণ দাও।

5.      Optative Sentence কাকে বলে ? দুটি উদাহরণ দাও।

6.      Exclamatory Sentence কাকে বলে ? দুটি উদাহরণ দাও।

7.      নিচের কোনটি কোন ধরনের Sentence লেখ :

(a)    Give me a book.

(i)                 How beautiful it is!

(b)   He writes a letter.

      (j)   Please give me a glass of water.

(c)    He does not go to school.

      (k)  Mahin lives in Dhaka.

(d)   Does he not like fish.

      (l)  They are playing.

(e)    Do you play football.

      (m) Come here.

(f)    He should go there.

      (n)  The man is coming.

(g)    Alas! I  am undone.

      (o) She is a girl.

(h)   Please give me a pen.

      (p)May Allah bless you.

 

 

No comments: